· বাংলাদেশ সময়
GA4 গাইড
Measurement ID ও API Secret কোথায় পাবেন
EcomSolveBD Advertisement-এ GA4 কানেক্ট করতে Google Analytics থেকে Measurement ID (G-…) এবং Measurement Protocol API secret লাগে। নিচের ধাপগুলো অনুসরণ করুন।
যা লাগবে
- Measurement ID — G-XXXXXXXXXX
- Measurement Protocol API secret
1
Admin খুলুন
- analytics.google.com এ লগইন করুন।
- নিচে বামে Admin (গিয়ার আইকন) চাপুন।
উপরের প্রপার্টি সিলেক্টর থেকে সঠিক GA4 প্রপার্টি বেছে নিন।

2
Data streams মেনু
- Property settings → Data collection and modification।
- Data streams চাপুন।
Account / Property নাম আপনার GA4 অ্যাকাউন্ট অনুযায়ী আলাদা হবে।

3
Web স্ট্রিম সিলেক্ট করুন
- আপনার স্টোরের Web স্ট্রিমে ক্লিক করুন (Website Name / URL দেখে চিনুন)।
একাধিক স্ট্রিম থাকলে স্টোর ডোমেইন মিলিয়ে নিন।

4
Measurement ID কপি করুন
- Web stream details এ Measurement ID দেখবেন — G- দিয়ে শুরু।
- Copy চাপুন।
- EcomSolveBD → Advertisement → Google Analytics 4 → Measurement ID তে পেস্ট করুন।
UA-… (Universal Analytics) নয় — শুধু G-XXXXXXXXXX লাগবে।

5
Measurement Protocol API secrets
- একই Web stream details পেজে Measurement Protocol API secrets চাপুন।
এটা সার্ভার-সাইড ইভেন্ট পাঠাতে লাগে।

6
Create চাপুন
- API secrets পেজে Create চাপুন।
পুরনো সিক্রেট থাকলেও নতুন Create করা যায়।

7
Nickname দিন
- Nickname ফিল্ডে যেমন EcomSolveBD লিখুন।
- Create চাপুন।
Nickname শুধু মনে রাখার জন্য — পরে বদলানো যায় না, নতুন Create করতে হয়।

8
API Secret কপি করুন
- Secret value এর পাশে Copy চাপুন।
- EcomSolveBD → Measurement Protocol API secret ফিল্ডে পেস্ট → Save GA4।
Secret শেয়ার করবেন না। হারালে নতুন Create করে পুরনোটি revoke করতে পারেন।

সংরক্ষণের পর
- স্টোর প্লাগইন / অ্যাপ / SDK-তেও একই Measurement ID পেস্ট করুন (বেসিক GA4 ইন্সটল)।
- EcomSolveBD API secret দিয়ে সার্ভার-সাইড ইভেন্ট পাঠায় — সিক্রেট শেয়ার করবেন না।
· বাংলাদেশ সময়