Free · Courier Score · Order Ratio

FraudCheck BD — Courier Score ও Order Ratio Checker

কাস্টমারের মোবাইল নম্বর দিন — Courier Score (ডেলিভারি সফলতার হার) আর BD Courier Order Ratio এক ক্লিকে দেখুন: Steadfast, Pathao, RedX, Paperfly, Carrybee। শিপ করার আগেই বুঝুন অর্ডারটা নিরাপদ কিনা।

কিভাবে Courier Score চেক করবেন — ভিডিও

মোবাইল নম্বর দিয়ে কুরিয়ার স্কোর, অর্ডার রেশিও আর ফ্রড কাস্টমার চেক — আর কিভাবে আনলিমিটেড ফ্রি চেক করবেন।

ফ্রি রেজিস্টার করুন — আনলিমিটেড Courier Score চেক

Courier Score কী আর কিভাবে পড়বেন

Courier Score হলো কাস্টমারের আগের সব পার্সেলের মধ্যে কতগুলো সফলভাবে ডেলিভার হয়েছে তার শতকরা হার — সফল ডেলিভারি ÷ মোট পার্সেল × ১০০। একই নম্বরে একাধিক কুরিয়ারের ইতিহাস থাকলে FraudCheck BD সব মিলিয়ে একটা স্কোর আর কুরিয়ার-ভিত্তিক আলাদা order ratio দেখায়।

স্কোরমানেকী করবেন
৮০% – ১০০%নিরাপদ কাস্টমারনিশ্চিন্তে শিপ করুন
৫০% – ৭৯%মাঝারি ঝুঁকিকনফার্ম কল দিয়ে পাঠান
০% – ৪৯%বেশি ঝুঁকিঅ্যাডভান্স ডেলিভারি চার্জ নিন

BD Courier Order Ratio Checker — কুরিয়ার অনুযায়ী রেশিও

অনেক কাস্টমার এক কুরিয়ারে ভালো, অন্যটায় বারবার রিটার্ন করে। তাই শুধু মোট স্কোর নয়, প্রতিটা কুরিয়ারের পার্সেল, সফল, রিটার্ন আর রিটার্ন % আলাদা দেখানো হয় — যাতে বুঝতে পারেন কোন কুরিয়ারে পাঠানো নিরাপদ।

  1. উপরের ঘরে কাস্টমারের ১১ ডিজিটের মোবাইল নম্বর (01XXXXXXXXX) দিন।
  2. “কুরিয়ার সফলতার হার চেক করুন” চাপুন — কয়েক সেকেন্ডে Courier Score আসবে।
  3. কুরিয়ার অনুযায়ী টেবিল দেখে ঠিক করুন অর্ডার পাঠাবেন, কল দেবেন, না অ্যাডভান্স নেবেন।

প্রতিদিন অনেক অর্ডার আসে? ফ্রি রেজিস্টার করুন — EcomSolveBD প্রতিটা নতুন অর্ডারে নিজে থেকেই Courier Score চেক করে, ফ্রড অর্ডার আলাদা করে দেখায়।

প্রশ্ন ও উত্তর — FraudCheck BD

FraudCheck BD কী?

FraudCheck BD হলো EcomSolveBD-এর ফ্রি টুল — কাস্টমারের মোবাইল নম্বর দিলে বাংলাদেশের সব বড় কুরিয়ারে তার মোট পার্সেল, সফল ডেলিভারি আর রিটার্ন মিলিয়ে একটা Courier Score (সফলতার হার) দেখায়।

Courier Score কিভাবে হিসাব হয়?

Courier Score = সফল ডেলিভারি ÷ মোট পার্সেল × ১০০। যেমন ১০টা পার্সেলের ৯টা ডেলিভার হলে স্কোর ৯০%। কুরিয়ার অনুযায়ী আলাদা রেশিওও দেখানো হয়।

BD Courier Order Ratio Checker দিয়ে কোন কুরিয়ার দেখা যায়?

Steadfast, Pathao, RedX, Paperfly আর Carrybee — পাঁচটার অর্ডার রেশিও একসাথে, কুরিয়ার অনুযায়ী পার্সেল, সফল, রিটার্ন আর রিটার্ন %।

কত স্কোর হলে অর্ডার পাঠানো নিরাপদ?

সাধারণত ৮০% বা বেশি হলে নিরাপদ, ৫০–৮০% হলে কনফার্ম কল দিয়ে পাঠান, ৫০%-এর কম বা রিটার্ন বেশি হলে অ্যাডভান্স ডেলিভারি চার্জ নিন।

দিনে কয়টা ফ্রি চেক করা যায়?

দিনে ৩টা ফ্রি। EcomSolveBD-এ ফ্রি রেজিস্টার করলে প্রতিটা নতুন অর্ডারে অটোমেটিক Courier Score চেক হয় — আলাদা করে সার্চ করতে হয় না।